বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলের বক্তারপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনিরুল ইসলাম শামিম : বাহুবলে ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (০২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারি রেজিস্ট্রার ডাঃ শারমিন আক্তার। ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সহযোগিতায় ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রায় দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প তদারকি করেন বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামের কৃতি সন্তান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কামরুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবি এডভোকেট মিজান মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com