শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে অতিবৃষ্টিতে গভীর রাতে টিলা ধসে স্বামী-স্ত্রী ও দুইসন্তানসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ টিলাধসের ঘটনা ঘটে।

রোববার (১ জুন) ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল মাহমুদ রিয়াদ।

টিলা ধসে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, স্ত্রী ও দুই শিশু নিয়ে ইয়াজ উদ্দিন ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ তার আধাপাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে তারা চারজন চাপা পড়ে মারা যান।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসের খবরে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com