মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও থামছে না হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে এখন পর্যন্ত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে দুই দফায় মোট ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম দফায় দুটি এবং দ্বিতীয় দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দ্বিতীয় দফার হামলায় একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে, এতে ভবনটি ধসে পড়ে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, ওই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে এবং জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবাগুলো সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

এদিকে, হোয়াইট হাউসের এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘণ্টার মধ্যে শুরু করে পরবর্তী ১২ ঘণ্টা একটি পূর্ণ যুদ্ধবিরতি মানতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, “এই যুদ্ধবিরতি সংঘাতের অবসানের পথ খুলে দিতে পারে। আমি ইসরায়েল, ইরান, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য শান্তি কামনা করি।”

তবে তেহরান থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরান জানায়, তারা এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন চলতে থাকলে তারা আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বরং পাল্টাপাল্টি হামলার মধ্যেই শান্তির সম্ভাবনা আরও দূরে সরে যেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com