রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে চালককে হত্যা করে টমটম ছিনতাই

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে কাসেম মিয়া (২৫) নামে এক চালককে হত্যা করে টমটম ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

নিহত টমটম চালক কাসেম মিয়া উপজেলার লামাতাসী গ্রামের আব্দুল আলীর পুত্র ।

নিহতের চাচা আব্দুন নুর জানান, গতকাল সোমবার দুপুরে কাসেম মিয়া টমটম নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর আর ফিরেনি । আজ মঙ্গলবার ভোরে স্থানীয়রা তার মরদেহ ভাতকাটিয়া এলাকায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কোন একদল ছিনতাইকারী তাকে হত্যা করে টমটমটি ছিনতাই করে নিয়ে গেছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে খুনীদের চিহ্নিত ও গ্রেফতার করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com