শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য চালু করল মাল্টিপল এন্ট্রি ভিসা

তরফ নিউজ ডেস্ক: মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।

এই নতুন উদ্যোগের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ হবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করা সম্ভব হবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করা যাবে। পাশাপাশি, বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসা আবেদনের চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য এমইভি সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়া বর্তমানে ১৫টি দেশ থেকে শ্রমিক নিয়োগ দেয়, তবে এর আগে শুধু বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা তাদের জন্য বিভিন্ন ভোগান্তির কারণ ছিল। এমইভি চালুর ফলে বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার যাতায়াত করতে পারবেন এবং তাদের ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এই পদক্ষেপ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এবং দুই দেশের অর্থনৈতিক ও মানবসম্পদ বিনিময় আরও সুসংহত করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com