মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

রেলের টিকিট কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে র‍্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা

তরফ নিউজ ডেস্ক : রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ৪ জন যাত্রীকে অতিরিক্ত টিকিট ক্রয় ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুরে র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা যায়, চলমান রেল টিকিট কালোবাজারি প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় টিকিট বিক্রিতে অনিয়ম, অতিরিক্ত টিকিট মজুত ও কালোবাজারি কার্যক্রমের বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। এ সময় চারজন যাত্রীকে বিধিবহির্ভূতভাবে একাধিক টিকিট রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

র‍্যাব জানায়, জনগণের ভোগান্তি কমাতে এবং সাধারণ যাত্রীদের ন্যায্য মূল্যে টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com