রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ জাকির হোসেন

জামাল হোসেন লিটন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জাকির হোসেনের নিয়োগের মধ্য দিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com