শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মতো একটি দলের মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানান ড. রেজা কিবরিয়া। তিনি বলেন ‘এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিকমানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করার দরকার সবই আমি করতে চাই।’

এই আসনে আরও চারজন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে আলোচনায় ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসেন ড. রেজা কিবরিয়া।

তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলেই বেশি আলোচনা ছিল। প্রথম দিকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আলোচনা হচ্ছিল। দিন যত ঘনিয়ে আসছিল, ততই আলোচনায় আসে যে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। গত কয়েক দিনে বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এরপরই মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েন শেখ সুজাত মিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com