রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ওসমান হাদী হত্যার প্রতিবাদে কফিন মিছিল ও বিক্ষোভ

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে ওসমান হাদী হত্যার প্রতিবাদে কফিন মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সর্বোস্তরের ছাত্র-জনতার ব্যানারে বাহুবল বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্র-জনতার উদ্যোগে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর বাহুবল মাদ্রাসা মসজিদে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ, বজলুর রহমান, সুজন মিয়া, মিনজাব ছাহাম, নবীউর হোসেন, লিটন আহমেদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জুলাই মাসের মতো আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বাহুবলের শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে “শহীদ ওসমান হাদী স্টেডিয়াম” নামে নামকরণের ঘোষণা দেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com