মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

চন্দ্রছড়ি মাজারে ওরশের নামে মাদক সেবন, জুয়া ও অশ্লীল নাচ-গান

এস এম টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার চন্দ্রছড়ি মাজারে ওরশ ও মেলার নামে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা, জুয়ার আসর এবং অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

চন্দ্রছড়ি এলাকায় অবস্থিত শাহ অছি উল্লাহ (রহ.) মাজারে গত বুধবার রাত থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরশ ও মেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে নানা অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় আয়োজনের আড়ালে মেলায় ওয়ানটেন জুয়া, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের সেবন ও বেচাকেনা প্রকাশ্যেই চলতে দেখা গেছে। পাশাপাশি বাউল গানের নামে নারী শিল্পীদের দিয়ে অশ্লীল নাচ-গান পরিবেশনের অভিযোগও উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, মেলায় হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। এ সুযোগে মাদক ব্যবসা রমরমা হয়ে উঠেছে, যা এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে নারী শিল্পীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানোর অভিযোগও স্থানীয়দের মুখে শোনা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একটি ধর্মীয় স্থাপনার পবিত্রতাকে আড়াল করে এ ধরনের কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ওরশের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে অপরাধ দমনে নিয়োজিত রয়েছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com