শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও হাফিজপুর নামক স্থানে শ্যামলী পরিবহনের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।

নিহত অটোচালকের নাম সাজু মিয়া (৩০)। তিনি মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়া মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘœ ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুমড়ে মুছরে যাওয়া অটোরিকশা কেটে নিহত চালকের মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com