বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময়

হাবিবুর রহমান নোমান,বাহুবল (হবিগঞ্জ): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ আসনের প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় বাহুবল উপজেলা পরিষদ ক্যান্টিনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাহুবল প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিমি কিবরিয়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে বাহুবল উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি তাঁর শ্বশুর, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার কথা স্মরণ করে বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়ন ও তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতেই ড. রেজা কিবরিয়া নির্বাচনে এসেছেন।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা বাহুবল উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এ বিষয়ে সিমি কিবরিয়া জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com