সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করে আন্তর্জাতিক পর্বে মালয়েশিয়ার পথে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের “DEMON 71” টিম
Dreams of Bangladesh (DOB) আয়োজনে দেশের তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত “8th World Invention Competition and Exhibition (WICE) 2026” এর বাংলাদেশ জাতীয় পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ (ASCGC)-এর “DEMON 71” টিম।
গত ০৯ মে ২০২৬ তারিখে ঢাকার Northern University Bangladesh-এ দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অসংখ্য প্রতিযোগী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কলেজ ক্যাটাগরির IoT and Robotics বিভাগের “Project Display” সেগমেন্টে Gold Medal (স্বর্ণপদক) অর্জন করে “DEMON 71” টিম।
দলের সদস্যরা হলেন — মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান ও মেহেদী হাসান সানি। এছাড়াও Zantech Team তাদেরকে প্রজেক্ট তৈরিতে সার্বিক mentorship ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন মিনজাব ছাহাম এবং বিশেষভাবে হানা সুলতান চৌধুরী জাফির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগিতার ফলে দলের এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা, গবেষণামূলক উপস্থাপনা এবং দক্ষ প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দলটি জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তাদের এই সাফল্য আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের জন্য গৌরব ও সম্মানের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জমকালো Prize Giving Ceremony। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য, Northern University Bangladesh-এর Vice Chancellor, Pro Vice Chancellor, BRAC-এর Chairperson ড. কায়কোবাদসহ দেশের বিভিন্ন শিক্ষা ও প্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন Dreams of Bangladesh (DOB)-এর President, CEO, Founder ও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের ধারাবাহিকতায় “DEMON 71” টিম International Young Scientists Association (IYSA) কর্তৃক আয়োজিত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বের জন্যও নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক এই মঞ্চে অংশগ্রহণের মাধ্যমে তারা আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের পাশাপাশি বাংলাদেশকেও বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করবে।
শিক্ষার্থীদের এই অর্জনে কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।
“DEMON 71” টিমের সকল সদস্য ও মেন্টরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে তাদের আরও বড় সাফল্য ও বিজয় কামনা করা হয়েছে।