মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দেব বর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, হবিগঞ্জে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ সংগঠনের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, খোয়াই রিডার ওয়াটারকিপার ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান রুমন, চা-শ্রমিক নেতা যুবরাজ ঝড়া, স্বপন সাঁওতাল, মুন্ডা সমাজের নেতা মাস্টার স্বপন মুন্ডা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, আদিবাসী নেতা পলাশ হাজং।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যগত জ্ঞান দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং আদিবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, চা-শ্রমিক নেতা, পরিবেশকর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com