শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

ফল প্রকাশের একদিন আগে মারা গেলেন এসএসসি পরীক্ষার্থী রেজা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র একদিন আগে না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

রেজার মৃত্যুর পরদিন সোমবার প্রকাশিত হয় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৪.১১ জিপিএ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে।

বেঁচে থাকলে সোমবার ফলাফল হাতে পেয়ে হয়তো আনন্দে মেতে উঠত রেজা। আনন্দের সেই দিনেই পরিবারকে সন্তানের সাফল্যের খবরের পাশাপাশি বয়ে বেড়াতে হচ্ছে তাকে হারানোর গভীর শোক।

কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। সে সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। পরে দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফল প্রকাশের মাত্র একদিন আগে রেজার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চক্রামপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ‘কাজী রেজা বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে ৪.১১ জিপিএ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আজ সে বেঁচে থাকলে ফলাফল জেনে অনেক আনন্দিত হতো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com