মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন নাসির উদ্দিন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামের ঐতিহ্যবাহী হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন।

তিনি চুনারুঘাটের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিনের কনিষ্ঠ সন্তান এবং চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসুর ছোট ভাই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও দাতা পরিবারের সদস্য সমাজসেবক নাসির উদ্দিন।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
নবনির্বাচিত কমিটিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আলা উদ্দিন, ডিসিপি হাই স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক নাবিউর রহমান, হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com