মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, বহুভাষাবিদ ও পণ্ডিত ড. সৈয়দ মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে রচিত এ গ্রন্থটির প্রকাশনা উৎসব আজ সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলার বাহুবল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের প্রধান সামছুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। কলেজের শিক্ষার্থী অর্পিতা পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমির উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, বাহুবল কলেজের অধ্যক্ষ ও ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুর রব শাহীন, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার, সাংবাদিক নূরুল ইসলাম মনি, পুটিজুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নূরুল আমিন ও মুজতবাচরিত গ্রন্থের লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘বাংলা রম্যগদ্যের নির্মাতা ড. সৈয়দ মুজতবা আলী জন্ম তার পিতার কর্মস্থল ভারতের করিমগঞ্জ হলেও পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা উত্তরসুর গ্রামে। যা তার ও তার ভাই ইতিহাসবিদ সৈয়দ মুর্তাজা আলীর স্মৃতিকথায় বার বার উল্লেখ আছে। সেই গুণী লেখকের জীবন ও কর্মকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ, বাহুবল, হবিগঞ্জ কাজ করে যাচ্ছে। এ গ্রন্থটি উক্ত স্মৃতি পরিষদের একটি প্রকাশনা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com