শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চুনারুঘাট থানা পুলিশের পৃথক আভিযানিক দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বিলাল মিয়া। তিনি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, হবিগঞ্জের সিআর মামলা নং-১৬০/২০ (চুনারুঘাট), তারিখ ৩০ জুলাই ২০২৬-এর যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলায় এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি।

অপর গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ৬ নম্বর চুনারুঘাট ইউনিয়নের নরপতি (মধ্য) গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মো. বশির আহমদ (২৩)। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার এফআইআর নং-১৭, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-২৩৪-এর মামলায় দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া একই অভিযানে উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে আনিছুর রহমান আনিছ (৫৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি চুনারুঘাট থানার এফআইআর নং-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬, জিআর নং-১৯৯-এর মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।

পুলিশের প্রেস রিলিজে আনিছুর রহমান আনিছকে কার্যক্রম নিষিদ্ধ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস হিসেবে উল্লেখ করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com