রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দলের সদস্যরা। রোববার (২০ সেপ্টেম্বর) প্রতিনিধি দলের সদস্যরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম, মাননিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে ছিলেন কটন ইউএসএর কনসালট্যান্ট মি. জর্জ (Mr. Goerge) এবং আতিয়া কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. আরসালান আলী (Mr. Arsalan Ali)।

এ সময় তাঁরা কারখানার উৎপাদন কার্যক্রম, পণ্যের গুণগত মান, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং সামগ্রিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।

প্রতিনিধি দলকে স্বাগত জানান সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর পরিচালক শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমেদ। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কারখানার উৎপাদন, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানান, এ পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতে সায়হাম গ্রুপের কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা নিয়ে কাজ করা একটি বিশেষ তালিকায় বিশ্বের ২৬টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। ওই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সায়হাম গ্রুপের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

তাঁদের দাবি, দুই দশকেরও বেশি সময় ধরে গুণগত মান, দক্ষতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সায়হাম গ্রুপ দেশের বস্ত্র ও সুতা উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করেছে।

বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান বিশ্বের নির্বাচিত ২৬টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পাওয়াকে সায়হাম গ্রুপের পাশাপাশি দেশের বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পের জন্যও উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com