সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক

চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজার বাজার বালুমহালের আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রাজার বাজার ব্রিজের এক কিলো মিটারের মধ্যে এবং বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে থেকে বালু উত্তোলনরত অবস্থায়—উত্তর নরপতি এলাকার সিরাজ মিয়ার ছেলে সাহেব আলীকে (৩৫) আটক করা হয়।

আটক ব্যক্তি জানান, তিনি বালুমহালের সীমানার বাইরে থেকে বালু উত্তোলনের বিষয়টি অবগত ছিলেন না। পরে বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বালুমহালের নির্ধারিত সীমানার মধ্যে থেকে বালু উত্তোলন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মোঃ তৌফিক আনোয়ার , জনস্বার্থে, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com