বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সামাজিক সংগঠন প্রত্যাশা’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করল নূরপুরের সামাজিক সংগঠন “প্রত্যাশা”।

শুক্রবার বিকালে একদল সপ্নবাজ তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “প্রত্যাশার” উদ্যোগে নূরপুর, মধ্য নূরপুর, চন্ডিপুর, বাড়লারিয়া, নছরতপুর, নোয়াহাটি এইসব গ্রামগুলোতে গরীব দুঃখীদের খুজে-খুজে বের করে তাঁদের নিজ বাড়ীর ঘরে ঢুকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে নয়, হঠাৎ বিকালে হতদরিদ্র শীতার্তদের বাড়ি বাড়ি ঘুরে “প্রত্যাশা” সংগঠনের সদস্যদের নিয়ে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন,“প্রত্যাশা” সংগঠনের সভাপতি তরুণ সমাজ সেবক সাখাওয়াত হোসেন টিটু, সহ-সভাপতি মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ রুবেল, সহ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রুহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাকিম মিয়া, সম্মানিত সদস্য-তোফাজ্জল হোসেন অপু, ইব্রাহীম, রাসেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, সজীব, খলিলুর রহমান,লিমনসহ আরো অনেকেই।

উল্লেখ্য, হঠাৎ কম্বল পেয়ে অসহায় মানুষগুলো বললেন,ৎআমরা দোয়া করি তোমাদের সংগঠনের সকলের জন্য, যারা কম্বল দিলেন আল্লাহ যেন তাদের ভালো করেন। শীতার্ত মরিয়ম বেগম বললেন, আমি এক কাপড়েই শীত কাটাচ্ছি।আজ থেকে আমার শীত নিবারণ হবে।আমরা কখনো কারো কাছ থেকে কিছু পাইনি। আমরা গরীব মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com