সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন

চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেলার জন্য নির্মিত বিভিন্ন গেট ও দোকানের কাঠামো অপসারণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা না করার জন্য এর আগে আয়োজকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে মেলার কার্যক্রম অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানে চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা সার্বিক সহযোগিতা করে।

এদিকে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা আয়োজন বা পরিচালনা না করতে চুনারুঘাট উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com