শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাচুয়া এলাকায় মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে আবুল মিয়া (৩৩) নামে এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। মাদকদ্রব্য সেবন ও বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ, জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com