রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) এনসিপির হবিগঞ্জ জেলা শাখা এ কমিটির অনুমোদন দেয়।
অনুমোদিত কমিটিতে তোফায়েল আহমেদকে আহ্বায়ক এবং হাফিজ মাওলানা বজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সৈয়দ খলিলুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদ আহমদ ও আল আমিন। সিনিয়র সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ আলী দোলন এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মামুনুর রশিদ সাহেদ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নবীর হোসেন হৃদয়। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাদিকুর রহমান সেলিম ও হোসাইন আহমদকে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন মোতাবির হোসেন আল আমিন। সহসম্পাদক করা হয়েছে আলি আহমদকে।
কমিটির সদস্যরা হলেন—আব্দুর রুফ, বাচ্চু মিয়া, মাসুক মিয়া, এনামুল হক সুজন, মুজাম্মেল হোসেন, জাহাঙ্গীর আলম, রাসেল আহমদ, জুনাইদ মিয়া, হাফিজুর রহমান, আলি মিয়া, সালমান আহমদ, ফয়সাল আহমদ, রিয়াদ মিয়া, বিলাল মিয়া, কবির মিয়া ও মো. শাহাবুদ্দিন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব অ্যাডভোকেট ফররুখদিন আহমেদ (রুবি) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।