মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবনে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. কাওছার শোকরানা চুনারুঘাট উপজেলায় দায়িত্ব পালনকালে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করতেন।
দায়িত্ব পালনকালে তিনি উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে পরামর্শ ও সহযোগিতা করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতার কথা স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বিদায়ী শুভেচ্ছা জানান।
দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাদ্দাম হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তিনি অবসরজীবনে সুস্থতা, সুন্দর ও শান্তিময় জীবনযাপন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।