মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বান্নি পার্ককে ঘিরে নতুন করে বিতর্ক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি পার্কের ভেতরের কিছু আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পার্কটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। এ ঘটনায় পার্কটি বন্ধের দাবি জোরালো হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিনোদনের জন্য গড়ে ওঠা একটি পার্কে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ কোনোভাবেই কাম্য নয়। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওগুলো জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। এ অবস্থায় পার্কটির পরিবেশ ও কার্যক্রম নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক নজরদারি নয়, জনস্বার্থ ও সামাজিক পরিবেশ রক্ষায় বান্নি পার্কের কার্যক্রম বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পার্কটির মালিকানা, পরিচালনা পদ্ধতি, প্রয়োজনীয় অনুমোদন এবং সেখানে সংঘটিত কর্মকাণ্ডের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও চুনারুঘাট থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তদন্তে কোনো অনিয়ম কিংবা আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে পার্কটি বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গালিব চৌধুরী বলেন, “অচিরেই বান্নি পার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

চুনারুঘাটবাসীর প্রত্যাশা, জনমতের প্রতি গুরুত্ব দিয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং পার্কটি ঘিরে সৃষ্ট বিতর্কের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com