শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০২৭-২০২৮ কার্যকালের জন্য হবিগঞ্জের বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আজিজুল ইসলাম সাকিব এবং সেক্রেটারি হিসেবে উজ্জ্বল চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) পুটিজুরী বাজারের একটি মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন কর্মী সমাবেশে নতুন কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল ইসলাম তালুকদার, আহমদুল হক মুন্না ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুশ শহীদ। সহকারী সেক্রেটারি হয়েছেন আবু নাইম মিজু, কামরুল ইসলাম ও কাউছার আহমদ।
এ ছাড়া বায়তুলমাল সম্পাদক ইলিয়াস আহমেদ, উলামা সম্পাদক ইমরান আল মাহমুদ, তরবিয়ত সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, প্রচার সম্পাদক শামসুল হক, অফিস ও পাঠাগার সম্পাদক ইব্রাহীম আহমেদ এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে শুকুর আলী দায়িত্ব পেয়েছেন।
ইউনিয়ন টিমের সদস্যরা হলেন—বাবুল মিয়া, টিপু সুলতান, আরজু মিয়া, ফটিক মিয়া, সোলেমান আহমেদ, আমিনুল ইসলাম, আব্দুল হাই, নাইম আহমদ ও ফয়েজ আহমদ।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মুয়াজ।
সমাবেশে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের আগামী কার্যকালে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।