শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মিরাশী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব মিরাশী ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আব্দুল মনাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেটআপ প্রোগ্রামে এ কমিটি গঠন করা হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারি মো. ইমদাদুল হক চৌধুরী, কর্মপরিষদ সদস্য মাওলানা রায়হান উদ্দিন ও ডা. আব্দুল কাদির।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য আব্দুল মনাফকে সভাপতি এবং হাফেজ নাজমুল হাসানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহসভাপতি মো. শরিফুল ইসলাম ও হাজী আকবর হোসেন, সহসেক্রেটারি এনামুল হক মুন্সী ও শামীম গাজী, সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবুল হোসেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মনাফ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দ্বীন প্রতিষ্ঠার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com