শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

উপজেলার ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখবে আওয়ামী লীগ

তরফ নিউজ ডেস্ক : আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান পদে কাউকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। এই পদ সবার জন্য উন্মুক্ত রাখবে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কোনো দলীয় প্রার্থী না করার কথাই ভাবছি। এই ব্যাপারে আমরা মোটামুটি একমত হয়েছি যে, এই দুই পদে দলীয় প্রতীক দেব না। তবে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকেই আমরা নির্বাচনে যাচ্ছি।”

স্থানীয় সরকার (উপজেলা) (সংশোধন) বিল-২০১৫ এ বলা হয়েছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুটি ভাইস চেয়ারম্যান (সাধারণ ও সংরক্ষিত) পদের নির্বাচনের জন্য প্রার্থীকে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

আইনটি পাস হওয়ার পর ২০১৭ সালের মার্চে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হয় উপজেলায়। ওই বছর ৬ মার্চ প্রথম সিলেটের ওসমানীনগর, খাগড়াছড়ির গুঁইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হয় দলীয়ভাবে।

এর দুই বছর পর দেশজুড়ে উপজেলা পরিষদের ভোট হবে। পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে ভোট ৮ মার্চ অথবা ৯ মার্চ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৪ সালের মার্চ-মে মাসে ছয় ধাপে এর অধিকাংশগুলোতে ভোট হয়েছিল।

আইনে মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন হচ্ছে।

১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে ছয় ধাপে ভোট করেছিল তৎকালীন ইসি।

ইসি সচিব এর আগে জানিয়েছিলেন, আট বিভাগের উপজেলাগুলোতে চার দিনে ভোটগ্রহণ হবে। বাকিগুলোতে ভোট হবে পঞ্চম ধাপে।

সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com