বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পেরুতে বাসে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় একটি বাসে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এতে আহত হয়েছেন আরো ৮ জন। লিমার উত্তরাঞ্চলীয় সান মারটিন ডি পরেস এলাকায় একটি দ্বিতল বাসে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। রোববারের এ ঘটনা নিশ্চিত করেছে দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে প্রথমে বাসের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। অতি দ্রুত তা ছড়িয়ে পরে। বাসটি সান মারটিন থেকে চিক্লায়ো শহরে যাচ্ছিল। আগুন লাগার কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে। লিমার মেয়র জর্জ মুনোজ জানিয়েছেন, বাসটি যেখানে কয়লায় পরিণত হয়েছে সেই বাস স্টান্ডটিকে মাত্র এক সপ্তাহ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

কারণ এটি এমন একটি স্থানে ছিল যেখানে তেলের দোকান অবস্থিত। তিনি বলেন, নিহতদের প্রায় সকলেই বাসের দ্বিতীয় তলায় ছিল। তারা সে সময় জ্বালানি বহন করছিল নিজেদের সঙ্গে। এটি একটি গুরুতর ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com