মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

দক্ষিণ সুরমায় অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ি এলাকার বন্দরঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকায় বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান করে সিসিক। তবে তাতে কর্ণপাত না করায় সোমবার অভিযানে নামেন মেয়র আরিফ।

এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে দোকানপাট, বস্তি গড়ে তোলা হয়েছে। আমরা এই জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানকালে স্থানীয় কাউন্সিলর আজম খান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ সিলেট সিটি করপোরেশন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com