রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত : আহত ৩০

নিজস্ব প্রতিকেদক : বাহুবলে চায়ের দোকানে বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততঃ ৩০জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন আহত জহুর আলী (৬০)। নিহত জহুর আলী উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের মৃত মামদ হোসেনের পুত্র।

জানা যায়, সোমবার (৮ এপ্রিল) রাতে উপজেলার বশিনা বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে বসা নিয়ে দ্বিমুড়া গ্রামের দুই জনের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় বশিনা গ্রামের দোকান মালিক তাদের ঘর থেকে বের হয়ে ঝগড়া-ঝাটি করতে বলেন। এতে ক্ষিপ্ত হয় দ্বিমুড়া গ্রামের ঝগড়ায় লিপ্ত ব্যক্তিরা। এক পর্যায়ে তারা নিজেদের ঝগড়া বাদ দিয়ে বশিনা গ্রামের দোকান মালিকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দ্বিমুড়া গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে লোক জড় করে বশিনা গ্রামবাসীকে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে বশিনা গ্রামের লোকজন বেড়িয়ে এলে বশিনা ও দ্বিমুড়া গ্রামবাসীর মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষে ঢিলের আঘাতে গুরুতর আহত জহুর আলীকে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে আটক করেছে।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতেই বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উলে­খসহ উভয় পক্ষের অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে এসল্ট মামলা দায়ের করেছেন। এ মামলায় ৬ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বশিনা গ্রামের ইছার উদ্দিন-এর পুত্র তাজ উদ্দিন (৩৪), মোঃ সামছুল হক-এর পুত্র মারুফ মিয়া (২৪), মৃত ইদ্রিছ আলী-এর পুত্র তাহের আলী (৫৫), মৃত আনছব উল­া-এর পুত্র মোঃ আব্দুল আলী (৪৫), মৃত আব্দুন নূর-এর পুত্র মকছুদ আলী (৫৮), আব্দুস ছাত্তার-এর পুত্র আব্দুল কাদির (৩০)।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, সংঘর্ষ কবলিত এলাকার পরিবেশ শান্ত আছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com