শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জয় দিয়ে বিশ্বকাপ প্রাক বাছাই পর্ব শুরু বাংলাদেশের

তরফ স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের এএফসি অঞ্চলের প্রাক-বাছাইপর্বে জয় দিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ১-০ গোলে হারিয়েছে জেমি ডের শিষ্যরা।

নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দু’দলই। তবে প্রথমার্ধে চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লাল-সবুজরা। আক্রমণও ছিল অপরিকল্পিত।

বিরতির পর কিছুটা প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে নিতে চেষ্ট করে তারা। ৬৭ মিনিটে একটি সহজ গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশের স্ট্রাইকার।

তবে কাঙ্খিত গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৭১ মিনিট পর্যন্ত। মাঝ মাঠ থেকে পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান রবিউল। ডান পায়ের দারুণ শটে পরাস্ত করেন লাওসের গোলরক্ষককে।

লিড পেয়ে বল নিজেদের পায়ে রেখে আধিপত্য ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশ। তবে চেষ্টা করেও আর বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পারেনি লাওস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।

বঙ্গবন্ধু গোল্ড কাপেও এই লাওসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামী ১১ জুন দ্বিতীয় পর্বে ঢাকায় লাওসের মুখোমুখি হবে লাল সবুজরা। এই ম্যাচ ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হবে বাংলাদেশের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com