বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালকের সহকারী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে মিলন মিয়া (২৬) নামে ট্রাক চালকের সহকারী নিহত হন। এতে চালক আব্দুল খালেক গুরুতর আহত হন।

শনিবার ( ১৫ জুন) ভোরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত চালকের সহকারী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মনসুর আলীর ছেলে। আহত ট্রাক চালক আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর  উপজেলার মীরনগর নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায়  ভোর ৪ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মিলন মিয়া মারা যান ও চালক আব্দুল খালেক আহত হন। মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com