রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ হবে আপাতত কুলাউড়া পর্যন্ত

নিজস্ব সংবাদদাতা : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি সোমবার (২৪ জুন) বিকেলের মধ্যে সরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন।

তিনি বলেছেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী।  আপাতত ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগ থাকবে কুলাউড়া জংশন থেকে। ঢাকা থেকে কুলাউড়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু সরাসরি সিলেটের সঙ্গে কোনো ট্রেন যোগাযোগ সম্ভব হচ্ছে না।

সোমবার সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাস্থল কুলাউড়া উপজেলার বরমচালে পৌঁছে উদ্ধার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের রেল সচিব মোফাজ্জেল হোসেন এসব কথা বলেন।

দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেনের উদ্ধার তৎপরতা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া বিকেল ৫টার মধ্যে উদ্ধার কাজ শেষ করাত আশ্বাস প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তদন্ত শেষে জানা যাবে ট্রেনের বগিতে সমস্যা নাকি লাইনে সমস্যা ছিল, বা অন্য কোনো কারণ থাকতে পারে কি-না।

এ সময় রেলওয়ের মহাপরিচালক মো. রফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৩ জুন) রাত ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যাওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে এখন পর্যন্ত তিন নারীসহ অন্তত চারজন নিহত হওয়ার খবরের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তিদের মরদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com