রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

বানিয়াচংয়ে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৫

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও মেম্বার আবুল কাশেম চৌধুরীসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটক ইউপি মেম্বার চাঁনপুর গ্রামের জিলাদার মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ কাগাপাশা বাজারের জাহাঙ্গীর মিয়ার চায়ের দোকান থেকে এদের আটক করেন।

আটকৃকত অন্য জুয়াড়িরা হল-চাঁনপুর গ্রামের মৃত প্রভাব দাসের পুত্র পরিমল দাস,মৃত মনর উল্লাহর পুত্র ফারুক মিয়া ও হায়দারপুর গ্রামের মনফর উল্লাহর পুত্র মাজু মিয়া।

এ ব্যাপারে এসআই হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন ধরে এলাকার এই চিহ্নিত জুয়াড়িরা বিভিন্ন জায়গায় জুয়ার আসর বসিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক জুয়াড়িদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com