মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মা–শিশুসহ ৫ জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

তরফ নিউজ ডেস্ক: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এক শিশু, চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজন। পরে ওই ব্যক্তি গণপিটুনিতে নিহত হন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাধানগর গ্রামের পুকুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ছেলে আবু হানিফ (১২), একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬), মা মাজেদা বেগম (৫৫) ও ছ্যাচড়া পুকুরিয়া গ্রামের বজলু মিয়ার স্ত্রী (৩৮)। বজলু মিয়ার স্ত্রীর নাম জানা যায়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসির ভাষ্য, মোখলেসুর রহমান নামের ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তিনি এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আজ সকালে তিনি প্রথমে আবু হানিফকে কুপিয়ে হত্যা করেন। হানিফ সে সময় ফসলের মাঠে কাজ করছিল। এ সময় এগিয়ে এলে একে একে তিনি অন্যদের কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এক স্কুলছাত্র ও এক নারী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে মোখলেসুর রহমান নিহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com