সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নাগরিক সেবার উদ্যোগ সমূহের ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আজ বুধবার এ কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে আজ সকালে স্থানীয় বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সহকারী কমিশনার (আইসিটি) জান্নাত আরা লিসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেল।

পরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সরকারী বৃন্দাবন কলেজের সহকারি অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।

অনুষ্ঠানে হবিগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আইসিটি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে ১০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভবনী কর্মকান্ড প্রদর্শন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com