সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে ডট নেট ইন্টারনেট সার্ভিসের ঈদ পুণর্মিলনী

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : “আপনার জীবনে গতি আনুন”এই শ্লোগান নিয়ে বানিয়াচংয়ের প্রথম ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান “ডট নেট ইন্টারনেট”এর ১ বছর পুর্তি ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত দারুণ নাশাত অডিটোরিয়ামে এই ১ বছর পুর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডট নেট ইন্টারনেট ডাইরেক্টর বোর্ড এর সদস্য শেখ হামিদুর রশিদ জিলু’র পরিচালনায় অনুষ্ঠানে ডট নেট ইন্টারনেট এর সেবা নিয়ে খোলামেলা মতপ্রকাশ করেন উপস্থিত গ্রাহক ও অতিথিরা। ডট নেট ইন্টারনেট এর ১ বছর পুর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ডাইরেক্টর এনাম হোসেন জামাদার, আবদুল হালিবম নোমানি আল-আযহারি, মুখলিছুর রহমান, মো. হামিদুর রহমান চৌধুরী, মো. সৈকত আহমেদ, রিপন খান, সঞ্জয় দেব, এহিয়া মিয়া, মো.ছবিল মিয়া ও রাসেল মিয়া। অনুষ্ঠানে সেরা সংযোগদাতা হিসেবে হুমায়ুন ঠাকুরকে সম্মাননা প্রদান করা হয়। সেরা বিলম্যান হিসেবে রবিন আচার্য্য ও সেরা টেকনিশিয়ান মনির মিয়াকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন ডট নেট ইন্টারনেট ডাইরেক্টর বোর্ডের সদস্যরা। একপর্যায়ে ডাইরেক্টারদের কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাহক ফরহাদ আহমেদ জুটন, সাজ্জাদুর রহমান নিলু, মোহাম্মদ শানু, কামরুল হোসেন, শাহ আহমেদ, উবায়দুর রহমান, নুরুল খোদা আবজল।

বক্তারা ডট নেট ইন্টারনেট সার্ভিসের ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি আগামীতে আরো ভালো সেবা দিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাহক মতিউর রহমান, সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, বিআরবি কেবলস এর কর্মকর্তা মাহমুদুল আলম মাহমুদ, গ্রাহক হাজী আবু জাফর, আব্দুর রহিম ও ডট নেট ইন্টানেটের বিপুল সংখ্যক গ্রাহক ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে মোনাজাত ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন আব্দুল হালিম নোমানি আল-আযহারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com