রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে প্রতিবাদ সভা

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : মহানবী হযরত মুহাম্মাদ সা: শেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবিতে বানিয়াচংয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭নভেম্বর) আছর নামাজের পর বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে সর্বস্তরের আলেম-ওলামাদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তারা বলেন, মহানবীকে শেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানি সম্প্রদায় কাফের। তারা মুসলিম নাম ধারণ করে এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ধারণ করে সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। ৯০ ভাগ মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানি প্রতারকদের কার্যক্রম চলতে পারে না। অনতিবিলম্বে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

সমাবেশে বক্তারা আরো বলেন, মুসলিম সরকারের দায়িত্ব শিগগিরই নবীর দুশমন কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। পাশাপাশি প্রাণ আরএফএল’র সকল ধরণের পণ্য বর্জন করারও ঘোষণা দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন-মাওলান মখলিছুর রহমান, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুফতি আহমদ আলী, মাওলানা বশির আহমেদ, মুফতি আইন উদ্দিন, মাওলানা মোবাশ্বির আহমেদ ও মাওলান আবুবকর।

প্রতিবাদ সভায় সর্বস্তরের আলেম-ওলামা ছাড়াও বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com