শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

লন্ডনের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা ‘বাংলা’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী লন্ডনে ইংরেজির পর সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হিসেবে অবস্থান অর্জন করে নিয়েছে ‘বাংলা’। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সমীক্ষার মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে ‘সিটি লিট’ নামক একটি সংস্থা। সংস্থাটির তথ্যমতে, এই তালিকায় বাংলার পরে রয়েছে পোলিশ ও তুর্কি ভাষা। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি প্রথম জানায় লন্ডনভিত্তিক বার্তাসংস্থা দ্য এশিয়ান ভয়েস।

সমীক্ষায় বলা হয়, লন্ডনে বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন ১ লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। এছাড়া বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধান ভাষা হিসেবে বাংলায় কথা বলেন।

লন্ডনের ৩ লাখ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। অন্যদিকে ব্রিটিশদের মধ্যে কেবল তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।

এই সমীক্ষার মূল লক্ষ্য ছিল লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করা।

একসময় ভারতীয় উপমহাদেশ তথা বাঙালি অধ্যুষিত উপমহাদেশীয় অঞ্চলের মানুষের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠাকারী ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রাণকেন্দ্রে আজ নিজ গুণেই বিকশিত বাঙালির শ্রেষ্ঠতম ঐতিহ্যের ধারক এই ‘বাংলা ভাষা’।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com