মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লার লালমাইয়ে ট্রেন ট্রাক্টর সংঘর্ষ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের পদুয়া রেল ক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের চালক ও সহকারী চালক কিছুটা আহত হয়েছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ ও সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

লাকসাম রেলওয়ে স্টেশন কেবিন মাষ্টার বিল্লাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে বিলম্বে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭৮৬ ডাউন আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেলওয়ে স্টেশন জংশনে প্রবেশের পূর্বে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে লাকসাম স্টেশন হতে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করলে পূনঃরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্টেশন মাষ্টার জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com