রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

খতনা করতে গিয়ে লিঙ্গ কেটে ফেললেন ডাক্তার

হাসপাতালে ভর্তি খোকন চন্দ্র।

তরফ নিউজ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দুধর্ম থেকে মুসলিম হওয়ার লক্ষ্যে খতনা করতে এসে ডাক্তারের হাতে খোকন চন্দ্র (৪০) নামের এক ব্যক্তির লিঙ্গ কর্তনের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে। আহত খোকন চন্দ্র গাইবান্ধা সদর উপজেলায় পুলিশ লাইনস-সংলগ্ন বোর্ড বাজার এলাকার বিজয় চন্দ্রের ছেলে।

তবে কোন ডাক্তারের কাছে তার খতনা করা হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলতে রাজি হননি।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আহত খোকনের লিঙ্গের অধিকাংশ অংশ কাটা হয়েছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।

পলাশবাড়ী থানার এসএই আবু বক্কর সিদ্দিক জানান, আহত খোকন মানসিকভাবে বিধ্বস্ত হওয়ায় বেশি কিছু জানা সম্ভব হয়নি। তবে খতনা বা নারীঘটিত কোনো ব্যাপার রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com