সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চৌদ্দগ্রামে ৬’শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের হাতে আটক ইয়াবা ব্যবসায়ী

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : আজ ১২ ফেব্রুয়ারী বিকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ধনমুড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন ওরফে মাহাবুবকে (৩৯) গ্রেফতার করেছে। সে জেলার চৌদ্দগ্রাম থানার পূর্ব ধনমুড়ি গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও টাকা

র‌্যাব জানায়,  প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com