রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের (নরপাটি) দিঘীরপাড়ের একটি বাড়িতে।  রোববার (১৬ ফেব্রুয়ারি) ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী বাড়ি থেকে কিছুটা দূরে ব্যবসা করেন। ব্যবসায়িক সুবিধার্থে তিনি মাঝে মধ্যে দোকানে রাত্রি যাপন করেন। শুক্রবার দিবাগত রাতে তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী রাতে পুত্র সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে একই বাড়ির দূর-সম্পর্কের ভাসুর সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এ সময় ওই গৃহবধূর গলায় ছুরি ধরলে তিনি চিৎকার দেয়ার চেষ্টা করেন।

এক পর্যায়ে তাকে ও তার ছেলেকে খুনের ভয় দেখিয়ে টেনে-হিচড়ে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করেন। প্রায় পৌনে এক ঘন্টা পর ওই গৃহবধুর ভাসুরের ছেলে জানে আলম প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে এ ঘটনা দেখে চিৎকার করে। এ সময় অভিযুক্ত মাসুদ রানা পালিয়ে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে।

এ বিষয়ে ওই গৃহবধূ ১৬ ফেব্রুয়ারী রবিবার লাকসাম থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে লাকসাম থানার এসআই মুহাম্মদ জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে ধর্ষক মাসুদ রানাকে গ্রেফতার করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com