শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শনিবার সিলেটের আকাশ মেঘলা থাকবে, হবে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার সিলেটসহ জেলার বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থাকবে। এছাড়া বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সিলেটে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, এ অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া, বৃষ্টিযুক্ত বাতাসের সাথে বৃষ্টি, মাঝারি ও ভারি ধরনের বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, আজ শুক্রবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৯টা ও সন্ধ্যা ৬টায় সিলেটের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ছিল ৭২ ও ৯৫ শতাংশ। আগামীকাল সিলেটে সূর্যোদয় ৬টা ০৯ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮মিনিটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com