শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রেল দুর্ঘটনায় নিহত আদিবার পরিবার পেল ১ লাখ টাকা

রায়হান উদ্দিন সুমন, নিজস্ব প্রতিবেদক : ব্রাক্ষণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় নিহত হওয়া বানিয়াচংয়ের আদিবা আক্তার সোহার পরিবারের হাতে সরকার ঘোষিত ১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন রেলমন্ত্রী।

রোববার ( ৮মার্চ) দুপুর সাড়ে এগারটায় রেল ভবনে নিহত সোহার বাবা সোহেল মিয়ার হাতে এই আর্থিক চেক হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। এ সময় মন্ত্রণালয়ের সচিব ছাড়া ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১ মার্চ “অর্থের অভাবে থেমে আছে কসবায় রেল দুর্ঘটনা আহত বানিয়াচংয়ে সোহেল ও তার পরিবারের চিকিৎসা” এই শিরোনামে  “তরফ নিউজ”এ একটি সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে এই সংবাদটি পরের দিন জাতীয় ও বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় ফলাও করে প্রকাশ করে। সংবাদটি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে দ্রুত এই এক লাখ টাকার চেক হস্তান্তর করে রেল মন্ত্রণায়ল।

প্রসঙ্গত, গত বছরের ১২ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে ঢাক-চট্টগ্রাম রেলপথের ব্রাক্ষণবাড়িয়ার মন্দবাগ রেল ক্রসিংয়ে উদয়ন এক্সপ্রেস ও আন্ত:নগর তূর্ণা নিশীথা এই দুই রেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০জনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশতাধিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো ৬জনের। এ ঘটনায় নিহত হয় বানিয়াচং তাম্বুলিটুলা মহল্লার সোহেল মিয়ার একমাত্র কন্যা আদিবার আক্তার সোহা। গুরুতর আহত হয় সোহেল,তার স্ত্রী নাজমা আক্তার,সোহেল মিয়ার ছেলে নাফিস, শ্বাশুড়ি রেনু বেগম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com