সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুর থানা পুলিশের বেতনের টাকায় খাদ্য সহায়তা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : করোনা (কোভিড -১৯)’র থাবায় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় নিজ দেশের ক্রান্তি লগ্নে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের বেতনের টাকায় কেনা খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন নিম্ন আয়ের মানুষজনের পাশে।

থানার ওসি সহ সকল অফিসার ও কনষ্টেবল নিজ নিজ বেতনের টাকা সংগ্রহের মাধ্যমে এ খাদ্য সহায়তা তুলে দিলেন নিম্ন আয়ের পরিবারের মানুষজনের হাতে।

বৃহস্পতিবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান সহকর্মীদের নিয়ে থানা ভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে থানা এলাকার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের ৫০টি পরিবারের সদস্যদের চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন, সাবান সহ খাদ্য সহায়তার ব্যাগ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, এসআই দীপংকর বিশ্বাস, এসআই শংকর দাস, এসআই জহুর লাল দও, এসআই মণিতোষ পাল, এএসআই নজরুল ইসলাম, রাজু কুমার বিশ্বাস, কনষ্টেবল শিপু আহমেদ, আব্দুর রশীদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com