বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

আজমিরীগঞ্জে ৩শ’ লোকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগ মোকাবেলায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার ৩শ’ কর্মহীন ও নিম্নাআয়ের মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার হিসেবে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেন পৌর প্রশাসক গোলাম ফারুক।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে বিতরণ করেন। বিতরণ শেষে উপস্থিত মানুষের মাঝে বক্তব্যে পৌর প্রশ্সাক গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে, আমরা আরো ত্রানের চেষ্টা করছি। আশা করছি ব্যবস্থা হবে। পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌছে যাবে। এই দুর্যোগে আতংকিত না হয়ে, গুজব আমলে না নিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান।

উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইণচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আর ডি ও বিশ্বজিৎ দাস, উপ-সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীসহ পৌর কমিশনার ও কর্মকর্তা কর্মচারীগণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com