বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

এসএমএস পাঠালেই মিলছে ‘মানবিক সহায়তা’

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবিধাবঞ্চিতদের জন্য চালু করেছেন ‘হটলাইন’। চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় পড়ে যে কেউ হটলাইনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠালেই সর্বোচ্চ গোপনীয়তার সাথে বিশেষ টিমের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে ‘মানবিক সহায়তা’।

হটলাইনে পাওয়া আবেদন যাছাই-বাছাই করে ইতোমধ্যে ১৭৬টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে লাকসাম উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম বলেন, চলমান করোনা পরিস্থিতিতে মানবিকতা প্রদর্শনের উপযুক্ত সময়। সমাজে মর্যাদাসম্পন্ন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিকভাবে সমস্যায় থাকলেও কারো কাছে সাহায্যের জন্য যেতে পারে না। এমন মানুষদের জন্য হটলাইনে এসএমএস এর মাধ্যমে ‘মানবিক সহায়তা’ চালু করেছি।

তিনি জানান, আজ ১৪ এপ্রিল পর্যন্ত ৩০১টি এসএমএস এসেছে। এর মধ্যে ১৭৬টি পরিবারকে মানবিক সহায়তা দেয়া হয়েছে, ৪৩টি পরিবার মানবিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং ৮২টি এসএমএস বাতিল করা হয়েছে। আজ পর্যন্ত সর্বমোট ২১৮জনের এসএমএস গ্রহণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com